৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল

সরকারের পাঁচ মাস পার হতেই ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল করলো সরকার। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

- Advertisement -

একইসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এতে বিভাগ ছোট হয়ে দায়িত্ব কিছুটা কমলো চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর। অন্যদিকে দপ্তর পরিবর্তন হয়েছে একজনের।

- Advertisement -
google news follower

রোববার (১৯ মে) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সামলাবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

- Advertisement -
islamibank

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামলাবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এর আগে এই চার মন্ত্রী-প্রতিমন্ত্রীই পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মো. মুরাদ হাসানকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ