পেকুয়ায় প্রতীবন্ধি শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

কক্সবাজারের পেকুয়ায় ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতীবন্ধি কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এক বখাটে কিশোর মো. ছোটনকে (১৫) আটক করেছে পুলিশ। আটক ছোটন সিকদারপাড়া এলাকার চাঁদ মিয়ার ছেলে।

- Advertisement -

রোববার (১৯ মে) রাতে এসআই আব্দুল মালেকের নেতৃত্বে পেকুয়ার সিকদার পাড়া থেকে তাকে আটক করে পুলিশ।

- Advertisement -
google news follower

জানা গেছে, গত ৮/৯ মাস আগে শিশুটি মাসিক ১ হাজার টাকা বেতনে সিকদারপাড়া এলাকায় জাফর আহমদের বাড়িতে গৃহকর্মী হিসেবে যোগদান করে। তিন বছর আগে শিশুটির বাবা মারা যান।

শিশুটির মা জোৎস্না বেগম জয়নিউজকে জানায়, অভাবের কারণে মেয়েকে ঝিয়ের কাজে অন্যের বাড়িতে দিয়ে দিই। বুদ্ধি প্রতীবন্ধি শিশুকে (যার বয়স আনুমানিক ১২ বছর) ফুসলিয়ে রোববার রাত আনুমানিক ৯টার দিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বখাটে ছোটন। স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান। এসময় তিনি ছোটনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

- Advertisement -
islamibank

পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূঁইয়া জয়নিউজকে জানায়, ধর্ষণ মামলার রেকর্ড করা হয়েছে। শিশুটির মা জোৎস্না বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

পরে পেকুয়া থানার ফোর্স রবিবার রাতেই অভিযান চালিয়ে চাঁদমিয়ার বাড়ি থেকে বখাটে ছোটনকে আটক করে।

জয়নিউজ/গিয়াস/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ