নগরে ছুরিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

নগরের সিআরবি এলাকার কাঠের বাংলোর সামনে থেকে চারটি ছুরিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। রোববার (২৫ মে) দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলো মো. ইসমাইল মীর্জা (২৯), মো. রবিন হোসেন প্রকাশ রনি (২৩), মো. মুরাদুল হক প্রকাশ সোহেল (২৭) ও মো. রাসেল (২৭)।

- Advertisement -
google news follower

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান জয়নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছে, রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাতে যাওয়ার পথে তাদের টাকা-পয়সা ও আশপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে কাঠের বাংলার সামনে তারা ছুরি নিয়ে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ