মোদিকে নিয়ে ক্যাটরিনার গোপন ইচ্ছা!

ভারতের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে মোদির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া।

- Advertisement -

এমন প্রধানমন্ত্রীর সান্নিধ্য বা সঙ্গ সবাই চাইবে বৈকী এটাই স্বাভাবিক। তাই ক্যাটরিনাও অকপটে বলে দিলেন তার মনের গোপন ইচ্ছে। তিনি জানিয়েছেন সুযোগ হলে ডিনারে যেতে চান নরেন্দ্র মোদির সঙ্গে। আর এই কথা প্রকাশ্যে আসতেই সেটি এখন ভাইরাল হয়ে গেছে।

- Advertisement -
google news follower

জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনা দ্বিধায় এ কথা বলেছেন এই সুন্দরী। ক্যাটরিনার কাছে জীবিত অথবা মৃত, তিন ব্যক্তির নাম জানতে চাওয়া হয়, যাদের সঙ্গে তিনি ডিনারে যেতে চান। সুযোগ পেয়েই নিজের মনের গোপন ইচ্ছের কথা জানিয়ে দিলেন নায়িকা। তিনি জবাবে জানান, মেরিলিন মনোরো, নরেন্দ্র মোদী এবং কনডোলিজা রাইস’র নাম।

যদিও কেন এই তিন ব্যক্তির নাম বললেন, তার ব্যখ্যা দেননি ক্যাটরিনা। তবে বোঝাই যাচ্ছে এই তিন ব্যক্তিত্বের প্রতি তার বিশেষ দুর্বলতা বা ভালোবাসা রয়েছে।

- Advertisement -
islamibank

এদিকে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ নিয়ে সালমান খানের সঙ্গে জুটি হয়ে ফিরছেন ক্যাটরিনা। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ