লালখান বাজার থেকে ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

নগরের লালখান বাজার ইস্পাহানি মোড়ের যাত্রী ছাউনীর সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ ২ নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর বিভাগ)।

- Advertisement -

রোববার (২ জুন) দুপুর পৌনে দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হল আনোয়ারার চুন্নাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ইয়াছমিন আক্তার (২০) ও কিশোরগঞ্জের ছাতিরচর গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে ইতি আক্তার (২০)।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই শরীফ রোকনুজ্জামান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির লালখান বাজার ইস্পাহানি মোড়ের দক্ষিণে রাস্তার পূর্বপার্শ্বে যাত্রী ছাউনির সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ ২ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
islamibank

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসছে।
আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ