টাইগারদের সঙ্গে ম্যাচ খেলেই দেশে ফিরবেন মালিঙ্গা

চলছে বিশ্বকাপ। আর বিশ্বকাপ চলাকালীন সময়ে দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ডানহাতি এই তারকার শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছেন।

- Advertisement -

তাই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের বিপক্ষে আজকের মঙ্গলবার (১১ জুন) ম্যাচ শেষেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

- Advertisement -
google news follower

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক টুইটের মাধ্যমে জানায়, মালিঙ্গার শাশুড়ির মৃত্যুর কারণে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে সে দেশে ফিরবে। আশা করা হচ্ছে ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই সে দলের সঙ্গে যোগ দেবে।

শ্রীলঙ্কা বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে লড়বে। তার মানে আসরে কোনো ম্যাচ মিস করতে হচ্ছে না তার।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ