সেই ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির সঙ্গে কথোপকথনের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেপ্তার হলেন তিনি।
রোববার (১৬ জুন) শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -
google news follower

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ২৭ মে পরোয়ানা জারি করেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ