গলায় রশি প্যাঁচানো অবস্থায় চালকের লাশ উদ্ধার

নগরের পুরান চান্দগাঁও এলাকায় গলায় রশি প্যাঁচানো অবস্থায় মো. রাকিব (২৪) নামে এক কার্ভাডভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টার দিকে চান্দগাঁওয়ের শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনের রাস্তা থেকে কদমতলীর এস, কে ট্রান্সপোর্টের একটি কার্ভাডভ্যান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, ওই কার্ভাডভ্যানটি সকালে মালামাল লোড করতে না যাওয়ায় ড্রাইভার রাকিবকে ফোন দেয় ট্রান্সপোর্ট অফিসের কর্মচারীরা। বারবার কল করেও ড্রাইভারের ফোন বন্ধ পাওয়ায় তার খোঁজ করতে থাকেন তারা। পরে চান্দগাঁও শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় কার্ভাডভ্যানটির ভেতর রাকিবকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কার্ভাডভ্যানের দরজা খুলে গলায় রশি প্যাঁচানো অবস্থায় রাকিবের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল বাশার জয়নিউজকে বলেন, রাকিব নামে এক কার্ভাডভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রাতে গলায় রশি প্যাঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ