চিংড়ি মাছের কোরমা

চিকেন কোর্মা কিংবা মাটন কোরমা নিশ্চয়ই খেয়েছেন, এবার তাহলে চেখে দেখতে পারেন চিংড়ি কোরমা। শুনতে একটু নতুন মনে হলেও এটি তৈরি করা খুব সহজ। আর স্বাদ একেবারেই অসাধারণ।

- Advertisement -

যা যা লাগবে:

- Advertisement -
google news follower

চিংড়ি মাছ আধা কেজি

পেঁয়াজ কুচি এক কাপ

- Advertisement -
islamibank

গুঁড়া মরিচ দেড় চা চামচ

গুঁড়া হলুদ হাফ চা চামচ

জিরা বাটা দেড় চা চামচ

রসুন বাটা এক চা চামচ

কাচাঁমরিচ আট থেকে দশটি

নারিকেল একটি

তেল ও লবণ পরিমাণমতো।

যেভাবে রান্না করবেন :

প্রথমে মাছ কেটে ভালো করে লবণ পানিতে ধুয়ে নিন। নারিকেল কুড়িয়ে অর্ধেক নারিকেল বেটে রসটুকু চিপে নিয়ে ছোবড়াগুলো ফেলে দিন, এবং বাকি কোড়ানো নারিকেল রেখে দিন।

এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। মাঝারি লাল হলে মাছগুলো ভাজা ভাজা করুন এবং অল্প পানি দিয়ে গুড়ো মরিচ, হলুদ, জিরা ও রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।

ভালো করে কষানো হলে এবার নারিকেল দুধ এবং কোরানো নারিকেল ও কাচাঁমরিচ দিয়ে মাছগুলো মাখা মাখা ভুনা করুন। ভুনা হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাত অথবা পোলাও দিয়ে পরিবেশন করুন।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ