হোটেল কক্ষে অভিনেত্রীর ঝুলন্ত লাশ

শিলিগুড়িতে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে পাওয়া গেল অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ।

- Advertisement -

জানা গেছে, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে হোটেল চেক ইনের ১৩ নম্বর রুমে তিনি ছিলেন। পরেরদিন সকালে গ্যাংটক যাবেন বলে লিখেছিলেন হোটেল রেজিস্ট্রারে। সেই কথা জানিয়ে সকাল সাতটায় তাকে ডেকে দিতেও বলেছিলেন হোটেল কর্মীদের। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকেই তাকে ডাকাডাকি শুরু করে হোটেলের কর্মচারীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে তারা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ আসার পর রুমের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ।

- Advertisement -
google news follower

টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। ‘চোখের তারা তুই’ আর ‘রূপায়ণ’ এই দুটি ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ