ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত করে ২৫ সেপ্টেন্বর (বুধবার) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যাক্তি। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

এর আগে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গৌতম কুমার এডবর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ সালের ২৫, ২৮ ও ২৯ সাইবার ধারায় সাইবার ট্রাইব্যুনালে আদালতে মামলাটি দায়ের করেন।

- Advertisement -
islamibank

বাদী তার জবানবন্দিতে বলেন, গত ১৯ জুলাই (শুক্রবার) ব্যারিস্টার সুমন তার ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছেন। যার ফলে হিন্দু সমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। সুমনের বিরুদ্ধে ধর্মীয় পবিত্রতা নষ্টের অভিযোগ আনা হয়েছে। এতে চারজনকে সাক্ষী করা হয়েছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।

গত রোববার (২১ জুলাই) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় সিএমএম আদালতে মামলার আবেদন করেছিলেন, যা পরে খারিজ হয়ে যায়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ