চমক নিয়ে আসছে ‘মাসুদ রানা’

বাংলা সাহিত্যে কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’খ্যাত জনপ্রিয় এক চরিত্রের নাম মাসুদ রানা। কৈশোরে এই চরিত্র রোমাঞ্চিত করেছে লক্ষ লক্ষ বইপ্রেমীকে। দেশে-বিদেশে মৃত্যুকে চ্যালেঞ্জ করে নানারকম অভিযানে নেমে পড়েন এই গোয়েন্দা। ভেদ করেন রহস্য, দমন করেন ভয়ংকর সব অপরাধীদের।

- Advertisement -

সেই চরিত্রকে সিনেমায় দেখিয়ে ছিলেন সোহেল রানা। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ‘মাসুদ রানা’ নামের চলচ্চিত্র তৈরি করেন তিনি। ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে। সেই গোয়েন্দা গল্প নিয়ে গত বছর সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

- Advertisement -
google news follower

মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।

হলিউড, বলিউড, ঢালিউড, টালিউডসহ আরও বিভিন্ন মুভি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করতে চলেছেন ছবিটিতে। এতে অভিনয় করতে যাচ্ছেন রেসলিং দুনিয়ার ভয়ংকর তারকা দ্য গ্রেট খালি।

- Advertisement -
islamibank

এছা্ড়াও থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। এছাড়াও আছেন ‘আয়রন ম্যান ২’খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেস।

মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।

মাসুদ রানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। এই নির্মাতা তিনি হলিউডে ৩টি সিনেমা পরিচালনা ও বেশ কিছু নামকরা সিনেমা প্রযোজনা করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ