মেয়র গোল্ডকাপ সেমিফাইনালে নির্বাণ

মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নির্বাণ। ৪র্থ কোয়ার্টার ফাইনালে মহসীন সাজু ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে নির্বাণ।

- Advertisement -

বুধবার (২৪ জুলাই) দুপুর ৪টায় শুরু হয় মাদারবাড়ি শোভনীয়া ক্লাব আয়োজিত কেএম এজেন্সির পৃষ্ঠপোষকতায় ৪র্থ কোয়ার্টার ফাইনাল।

- Advertisement -
google news follower

সাকিবের জোড়া গোলে জয় পায় নির্বাণ। খেলায় নাইজেরিয়া, ঘানা, আইভরি কোস্টের খেলোয়াড়দের দেখতে মাঠে অসংখ্য মানুষের আগমন ঘটে।

খেলা শেষে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মো. ইসমাইল নির্বাণের খেলোয়াড় সাকিবের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।

- Advertisement -
islamibank

খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্মসম্পাদক মো. রাশেদ খান, সালাউদ্দীন জাহেদ, শাহীন সারওয়ার, ইয়াছির আরাফাত, আলমগীর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু, মিঠু, মানিক, আবু সাঈদ, সাইফুর রহমান রানা ও আলাউদ্দিন।

শুক্রবার ২৬ জুলাই বিকাল ৪টায় ১ম সেমিফাইনালের মুখোমুখি হবে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি বনাম মিরসরাই স্পোর্টিং ক্লাব।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ