চন্দনাইশে ডেঙ্গু রোগী শনাক্ত

চন্দনাইশের দোহাজারী পৌরসভার লালুটিয়া এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এক যুবক। মোজাম্মেল হকের ছেলে মো. ইদ্রিচ মিয়া (২৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

- Advertisement -

জানা যায়, বেশ কয়েকদিনে ধরে জ্বরে ভুগছিলেন ইদ্রিচ। দোহাজারী হাসপাতালে তাকে ভর্তি করার পরও জ্বরের কোনো পরিবর্তন না হওয়ায় ৩১ জুলাই দোহাজারী হাসপাতালে কর্মরত ডাক্তার শেখ শাদীর পরামর্শ মতে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করা হয়। পরে ইদ্রিচের ডেঙ্গু রোগ হয়েছে বলে শনাক্ত করা হয়।

- Advertisement -
google news follower

দোহাজারী হাসপাতালের ডাক্তার শেখ শাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনাইশে এ প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। দ্রুত তাকে হাসপাতালের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/রাজ্জাক/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ