প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে ঘুষ নেবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবেই, যে ঘুষ দেবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে রোববার (১৮ আগস্ট) সকালে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘সম্পদের তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সঙ্গে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে।’



