৬ মিনিটেই ফুল চার্জ স্মার্টফোনে!

বাসে, ট্রেনে ফেসবুকে সময় কাটাতেই চার্জ শেষ। পাওয়ার ব্যাংক দিয়েও যেন প্রত্যাশা অনুযায়ী চার্জ মিলছে না।

- Advertisement -

এমন বিষয় চিন্তায় রেখে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনই বাজারে এনেছে এবার কোয়ালকমের কুইক চার্জার। যাতে অপেক্ষাকৃত কম সময়ে চার্জ হয়ে যাচ্ছে আপনার হ্যান্ডসেটটি।

- Advertisement -
google news follower

তবে কোনো কোনো সময় সেটাও যেন দীর্ঘক্ষণই মনে হয়। অবশেষে চার্জিং সমস্যার সমাধান হতে চলেছে। এবার মাত্র ৬ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি।

ক্যামব্রিজের ইসিয়ন টেকনোলজি লিথিয়াম লোন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। এর মাধ্যমে দ্রুত মোবাইল চার্জ হয়ে যাবে।

- Advertisement -
islamibank

ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. জিন ডে লা ভার্পিলিয়ার এই বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়। তাতেই দ্রুত চার্জ হয় ব্যাটারি।

অনেক সময় দেখা যায়, চার্জ করার সময় ব্যাটারি বিস্ফোরণ ঘটে। এক্ষেত্রে সেই ভয়ও নেই। এই নতুন ধাতুতে দ্রুত চার্জ হলেও আগুন লাগার সম্ভাবনা থাকে না।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সাধারণের জন্য এই প্রযুক্তি বাজারে আনা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ