ভিলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া অভিনয় করেছেন অনেক ব্যাতিক্রমধর্মী চরিত্রে। তাকে নিয়ে ভিন্নধরণের সিনেমা নির্মাণ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন মণি রত্নম। শোনা যাচ্ছে এই পরিচালকের আরও এক সিনেমায় অভিনয় করতে চলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

- Advertisement -

সিনেমাটির চমক হলো এবার নায়িকা নয়, খল নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া। নেগেটিভ চরিত্রেই দেখা মিলবে তার। এই ছবিতে অমিতাভ বচ্চনও অভিনয় করতে পারেন।

- Advertisement -
google news follower

জানা গেছে, তামিল কাহিনী ‘কালকি’র উপর তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত কাহিনী কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া।

ছবির গল্পে দেখা যাবে, নন্দিনী ছিলেন চোল সাম্রাজ্যের এক উচ্চাকাঙ্খী মহিলা। চোল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। শক্তির বিস্তারের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণতা, ধূর্ততা ও ছলের আশ্রয় নেন নন্দিনী।

- Advertisement -
islamibank

প্রায় এক হাজার বছর আগের ইতিহাস ফুটে উঠবে এই সিনেমায়। গবেষণার কাজ প্রায় সেরে ফেলেছেন পরিচালক। এর মধ্যে সেট তৈরির কাজও শুরু হয়েছে। চলতি বছরের শেষেই শুটিং শুরু হতে পারে ছবিটির।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ