ফিরিঙ্গীবাজারে ইয়াবাসহ যুবতী গ্রেপ্তার

কোতোয়ালির ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ আমেনা খাতুন প্রকাশ জমিলা (৩০) নামে এক যুবতীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

জমিলা পটিয়ার পশ্চিম হাইগাঁওয়ের ফজল হক দারোগার বাড়ির মৃত রহমত উল্ল্যাহ’র মেয়ে।

- Advertisement -
google news follower

নগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ আমেনা খাতুন প্রকাশ জমিলাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জমিলার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ