আগামীতে মেয়র হলে অগ্রাধিকারে সাংবাদিকদের ফ্ল্যাট: নাছির

আগামীতে মেয়র নির্বাচিত হলে শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শনিবার নগরের শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি চত্বরে ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -
google news follower

মেয়র বলেন, আমাকে যখন সাংবাদিক হাউজিং এলাকার নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে জানানো হয় আমি চেষ্টা করেছি সহযোগিতা করার। এটা এখন সমাধান হয়েছে। এখন এখানে ভবন নির্মাণ করতে হবে। সিটি নির্বাচন সন্নিকটে। দল বিবেচনা করবে মনোনয়ন কাকে দেবেন। তারপর জনগণের উপর নির্ভর করবে উনারা কাকে রায় দেবেন। যদি মেয়র নির্বাচিত হই তাহলে সাংবাদিকদের জন্য ফ্ল্যাট নির্মাণকে অগ্রাধিকার দেবো।

নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, আমি যেহেতু রাজনীতি করছি, আমাকে নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, পর্যালোচনা থাকবে। বিভিন্ন সময়ে আমার কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এ নিয়ে আমি কখনো সাংবাদিকদের কাছে কৈফিয়ত চাইনি। কাউকে কখনো জিজ্ঞেস করিনি, এই নিউজটি আপনি কেন করলেন, কী কারণে করলেন? কোনো কিছু বলিনি। ভালো-মন্দ যাই হোক উনি করেছেন উনার দৃষ্টিভঙ্গি থেকে।

- Advertisement -
islamibank

মেয়র বলেন, আমার সাথে সাংবাদিকদের আত্মার বন্ধন ছিল, এখনো আছে। আমি বিশ্বাস করি, যেখানে থাকি যে অবস্থাতেই থাকি না কেন এটি আমৃত্যু থাকবে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই সম্পর্কটা ততদিন থাকবে। আমি ব্যক্তিগতভাবে কারো পক্ষে নয়, আবার বিপক্ষেও নই। আমি সাংবাদিকমাত্রই সবাইকে সম্মান করার পক্ষপাতী। সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী।

পরে মেয়র শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় সাংবাদিকদের জন্য ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন শেরশাহ সাংবাদিক হাউজিং জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আশারফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পরিচালক মহসীন কাজী। সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সংগঠন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দিন কাদেরী শওকত ও শামসুল হক হায়দরী, সিডিএর বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান, মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু ও প্রবীণ আইনজীবী সুখময় চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, বিএফইউজের সাবেক সদস্য মো. ফারুক ও সিনিয়র সাংবাদিক হামিদ উল্লাহ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ