হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নগরের সিএসসিআর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় ডায়রিয়া ও বমির কারণে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে নগরের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আগের চাইতে অবস্থা কিছুটা ভালো।



