বান্দরবানে চুলার আগুনে পুড়ল ৭ ঘর

বান্দরবানে অগ্নিকাণ্ডে সাত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
সোমবার (১৩ জানুযারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানায়, পৌরসভার ওয়াপদা ব্রিজ এলাকায় বসতবাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে আগুনের পুড়ে গেছে সাতটি বসতঘর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে দশ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে কর্মকর্তা শাহাদাত হোসেন জয়নিউজকে বলেন, আগুনে সাত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ