মহাসমাবেশ শুরু, মঞ্চে মেয়র 

নগরের  লালদীঘির মাঠ শুরু হয়েছে মহাসমাবেশে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নগরের  লালদীঘির মাঠে এ মহাসমাবেশে শুরু হয়।

- Advertisement -

অবশ্য মহাসমাবেশ শুরুর আগে থেকেই মঞ্চে বাজছিল  সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী গান। ‘সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ স্লোগানে এ মহাসমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -
google news follower

এর আগে মহাসমাবেশে যোগ দিতে নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন স্থানীয় কাউন্সিলরসহ  নেতাকর্মীরা। এসব মিছিলে ছিলেন সচেতন নাগরিকরাও।

মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়াদের মুখে ছিল সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান। অনেকের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড।

- Advertisement -
islamibank

এদিকে মহাসমাবেশ উপস্থিত হয়েছেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেন।  এতে সভাপতিত্ব করবেন চসিক কাউন্সিলর  এইচ এম সোহেল।

উপস্থিত আছেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিল জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মো. জাবেদ, কাউন্সিলর ইসমাইল বালি, চসিকের প্রধান  নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

জয়নিউজ/কাউছার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ