আসছে তুর্কি ধারাবাহিক ‘জান্নাত’

সাম্প্রতিক বছরগুলোতে বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ধারাবাহিকতায় এবার আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি দীর্ঘ ধারাবাহিক ‘জান্নাত’। আগামী ৭ অক্টোবর থেকে এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এটি প্রচার হবে।

- Advertisement -

‘জান্নাত’ এর কাহিনী আবর্তিত হয়েছে এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পায়। ভাবে তার জীবনের দুঃখ-দুর্দশা বুঝি দূর হতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হতে থাকে।

- Advertisement -
google news follower

তাকে ফেলে যাওয়া মা আবারো তার জীবনে ফিরে আসে। তবে, মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয়। অন্যদিকে, তার জীবনে যে প্রেম আসে, সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার বোনই।

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান সুরজ ফিল্ম। পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন।

- Advertisement -
islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ