চবি শিক্ষক মাইদুল সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় জেলে থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষক মাইদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাইদুল চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক।

- Advertisement -

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

- Advertisement -
google news follower

তিনি বলেন, যেকোন অপরাধে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি কারাভোগ করলে নিয়ম অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামকে সেই নিয়ম অনুযায়ীই বরখাস্ত করা হয়েছে।

এর আগে, ১৭ জুলাই মাইদুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা ও চাকরিচ্যুতির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

- Advertisement -
islamibank

এ ঘটনায় শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে ২৩ জুলাই হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১০-১১ সেশনের শিক্ষার্থী মোঃ ইফতেখার উদ্দিন আয়াজ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, উচ্চ আদালতের ৮ সপ্তাহের জামিন শেষে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শিক্ষক মাইদুল। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ