কর্মস্থলে যোগ দিলেন স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার

করোনা জয় করে নিজ কর্মস্থলে যোগদান করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। দীর্ঘ একমাস ঢাকায় চিকিৎসা শেষে চট্টগ্রামে ফিরে মঙ্গলবার (২৩ জুন) সকালে তিনি নিজ কর্মস্থলে আসেন।

- Advertisement -

এ সময় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ এবং কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের স্টাফ অফিসার শাহাদাত হোসেন বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার পর আজ স্বাস্থ্য পরিচালক মহোদয় কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি বেশ সুস্থ রয়েছেন।

এর আগে গত ২৪ মে তিনি করোনায় আক্রান্ত হন। পরে জানা যায় স্বাস্থ্য পরিচালকের মা,বাবা, ব্যক্তিগত সহকারী এবং গাড়ি চালকও করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর উন্নত চিকিৎসার জন্য মা-বাবাকে নিয়ে ঢাকায় যান তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ