করোনার কাছে হার মানলেন অভিনেতা সাদেক বাচ্চু

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহ….রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শক্তিমান অভিনেতা।

- Advertisement -

করোনায় আক্রান্ত থাকায় সাদেক বাচ্চুর মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। জানা গেছে, এ অভিনেতার দাফনের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম।

- Advertisement -
google news follower

এদিকে সাদেক বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোকপ্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ