ফের বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের দাম ভরিতে ফের ২ হাজার ৪৪৯ টাকা বেড়েছে। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়ে ৭৬ হাজার ৪৫৮ টাকায় দাঁড়িয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

- Advertisement -
google news follower

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও পর্যাপ্ত আমদানির অভাবে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ