পাঁচ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে

সাবমেরিন ক্যাবল মেরামতের কারণে বাংলাদেশে আগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক‌্যাবল মেরামতের কাজ চলবে।

- Advertisement -
google news follower

এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক জানিয়েছেন, কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিন ক‌্যাবটি আছে, সেটি মেরামত করা হচ্ছে। ফলে কেউ কেউ কিছুটা ধীর গতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সেবা অব্যাহত থাকবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ