চ্যানেলের লাইভ আয়োজনে ফোন ছিনতাই! (ভিডিওসহ)

চ্যানেলের লাইভ অনুষ্ঠানের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পরে তাঁকে ছুটতে দেখা গেল এক ছিনতাইকারীর পেছনে! গোটা ঘটনাটা আবার ধরা পড়েছে চ্যানেলের ক্যামেরাতেই। টিভি রিপোর্টারের সঙ্গে ঘটা এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

- Advertisement -

ঘটনাটি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার বুয়েনস আইরেসের। সেখানকার টিভি রিপোর্টার দিয়েগো ডেমারকো কর্ডলেস বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছিলেন লাইভ টেলিকাস্টের জন্য।

- Advertisement -
google news follower

ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ এক ব্যক্তি দিয়েগোর হাত থেকে মোবাইল ছিনিয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। দিয়েগো তার পিছু নেন। কিন্তু ছিনতাইকারীর গতির কাছে পরাস্ত হন।

ভিডিওতে স্প্যানিশ ভাষায় দিয়েগোকে বলতে শোনা যাচ্ছে, ওই ফোন ছাড়া সে কাজ করতে পারবে না। বারবার ছিনতাইকারী বলছে সেটি ফিরিয়ে দিতে। দিয়েগোর চিৎকার শুনে এলাকার কয়েকজন মানুষ এগিয়ে আসেন। তাঁরাও চেষ্টা চালান ছিনতাইকারীকে ধরার।

- Advertisement -
islamibank

অনেক খোঁজাখুঁজির পর ধরা পড়ে ছিনতাইকারী। দিয়াগোও ফিরে পান ফোন। ফোন ফিরে পেয়ে স্থানীয়দের ধন্যবাদ দেন তিনি। এরপর শুরু করেন লাইভ রিপোর্টিং।

দেখুন সেই ভিডিও-

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ