সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব।

- Advertisement -
google news follower

ক্যাপশনে লেখেন, প্রত্যেক স্বামীকেই এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

জানা যায়, ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসায়ই অবস্থান করছেন। তাঁদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

- Advertisement -
islamibank

তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাঁকে দেখা যাচ্ছে না।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ