টিকাদান শুরু ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স

আগামী ২৭ জানুয়ারি থেকে দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হবে।

- Advertisement -

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান শনিবার (২৩ জানুয়ারি) একটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হবে। যাঁদের টিকা দেওয়া হবে, তাঁদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে।

- Advertisement -
google news follower

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

ভারত থেকে উপহার হিসেবে আসা সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিয়ে কর্মসূচি শুরু হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ