চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৫৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কেউ মারা যায়নি। তবে এ সময়ে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৩ হাজার ৮৪৪ জন।

- Advertisement -

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৯টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৭টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩২৫টি। আক্রান্তদের মধ্যে নগরে ৪৬ জন এবং উপজেলায় ৮ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ