চট্টগ্রামে করোনা: মৃত্যুহীন দিনে আক্রান্ত ১১৩

চট্টগ্রামে মৃত্যু থামলেও থেমে নেই করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হলেন ১১৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৯৯৯ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে এক হাজার ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)৭৩১টি নমুনা পরীক্ষায় ২৬ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরেই করোনা পজেটিভ শনাক্ত হয়।

- Advertisement -
islamibank

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৪৮টি নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের  ৬৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৯৩ জন এবং উপজেলায় ২০ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ