ক্যাচ মিসের মহড়ায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৬ থেকে ৩৮ ওভারে বাংলাদেশ অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া হয় টাইগারদের। তাসকিনের বলে মুশফিক, তাসকিনের বলে মিঠুন, মেহেদি হাসান নিজের বলে নিজেই (দুবার), তাসকিনের বলে মেহেদি। যেন ক্যাচ মিসের মহড়া হচ্ছিল। আর জীবন পেয়ে ঠিকই সেঞ্চুরি করে কিউইদের এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতান অধিনায়ক টম ল্যাথাম।

- Advertisement -

অথচ তামিম=মিঠুনের রানের ওপর ভর করে জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের। কিন্তু এ ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত হারের আক্ষেপই সাথী হলো বাংলাদেশের।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টম ল্যাথাম। যেখানে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে। বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে ভয়ঙ্কর মার্টিন গাপটিলকে নিজের বলেই ক্যাচ ধরে ফেরান মোস্তাফিজুর রহমান। ২৪ বলে ব্যক্তিগত ২০ রান করেন এই কিউই ওপেনার।

এরপরই দ্রুত জোড়া সফলতা পানন টাইগাররা স্পিনার মেহেদি হাসান। উইল ইয়ংকে (১) বোল্ড করেন মেহেদি হাসান। আর নিজের আগের ওভারে ওপেনার হেনরি নিকোলসকেও সরাসরি বোল্ড করেন তরুণ এই স্পিনার।

- Advertisement -
islamibank

কিউইরা চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে। অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। তবে অবশেষে তামিম ইকবালের থ্রোতে রান আউটের শিকার হন কনওয়ে। ৯৩ বলে ৭টি চারে ৭২ রান করেন এই ব্যাটসম্যান।

কিন্তু এরপর বাংলাদেশ ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ের সুযোগে জিমি নিশামকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন ল্যাথাম। নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। ১০৮ বলে ১০টি চারে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। নিশাম ব্যাক্তিগত ৩০ রানে মোস্তাফিজের শিকার হন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেদি ও মোস্তাফিজুর দুটি করে উইকেট পান।

এর আগে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ