বাংলাদেশ দলে তিন নতুন মুখ, ফিরলেন শুভাগত

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

- Advertisement -

এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। আগামী সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে এই ২১ সদস্যের দল। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড।

- Advertisement -
google news follower

দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও সার্বিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপর কোনো প্রভাব ফেলবে না এই সিরিজ। তবু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজটি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্যে এবার শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। যেখানে সবশেষ ২০১৭ সালের সিরিজে একটি টেস্ট জিতেছিল মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন টাইগাররা। এবারের সফরে স্বাভাবিকভাবেই দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক।

- Advertisement -
islamibank

এ সফরের জন্য ২১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণার কারণ একটিই- করোনার কারণে বাংলাদেশের প্রস্তুতিতে কোনো নেট বোলার সরবরাহ করবে না স্বাগতিক শ্রীলঙ্কা এবং থাকবে না কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও।

যে কারণে নিজেদের প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে, তাই বাড়তি খেলোয়াড় নিয়ে যাবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা গিয়ে আগামী ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখান থেকেই চূড়ান্ত করা হবে ১৫ সদস্যের স্কোয়াড।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ