চট্টগ্রামে করোনা: ১২ দিনে ৬৭ জনের মৃত্যু

টানা ১২ দিন পর করোনায় মৃত্যুহীন দিন পেলো চট্টগ্রাম। এই ১২ দিনে করোনায় মারা গেছেন ৬৭ জন। যা যেকোনো সময়ের চেয়ে তিনগুণেরও বেশি। এনিয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৫০৪ জনের। এদিকে আক্রান্তের সংখ্যাও অনেকটায় কমেছে আগের তুলনায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৩৪০ জন।

- Advertisement -

মঙ্গলবার (২৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী,  কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩৮৭টি  নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৭টি নমুনা পরীক্ষায় ৬৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষা করে ৪৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজেটিভ শনাক্ত হয়।

এদিকে বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষা করে ১০জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনায় করোনা ভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৭৯ জন এবং উপজেলায় ৬৬ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ