চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১১৯

চট্টগ্রামে কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা শতকের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাড়িয়েছে ১১৯ জনে। এনিয়ে  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৩৭০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন  আরো ৪ জন।

- Advertisement -

সোমবার (৩১ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রামের ৯টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৯জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৯টি নমুনা পরীক্ষায় ৮ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৬টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮২ জন এবং উপজেলায় ৩৭ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ