চট্টগ্রাম মেডিকেলে নারী হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী হাজতি মারা গেছেন। শুক্রবার (৪ জুন) রাত ৮টার দিকে হাছিনা আক্তার (৪২) নামে ওই হাজতির মৃত্যু হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি জানান, গত ৩০ এপ্রিল পাহাড়তলী থানার একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান হাছিনা আক্তার।

- Advertisement -
google news follower

‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে চমেক হাসপাতালে আনে কারাগার কর্তৃপক্ষ। এরপর হাসপাতালে ১২ নম্বর হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত ৮টায় সেখানে তার মৃত্যু হয়।’

মৃত হাছিনা আক্তার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ছারিয়া মাদ্রাসা কালা চেয়ারম্যান বাড়ির মো. নুরুর মেয়ে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ