করোনায় শনাক্ত ৩ হাজার ছাড়াল, মৃত্যু আরও বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০ জনের। যা গত ৪৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। যা গত ৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

এর চেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৬ এপ্রিল। সেদিন ৩ হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়। আর এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল ৯ মে, সেদিন মৃত্যু হয় ৫৬ জনের।

- Advertisement -
google news follower

এখন পর্যন্ত দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ২৯ হাজার ৯৭২। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭২ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। ঢাকা ও রাজশাহী দুই বিভাগে মৃত্যু হয়েছে ১৩ জন করে। এ ছাড়া খুলনায় সাতজন, রংপুরে পাঁচজন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।

- Advertisement -
islamibank

এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৪৭ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ২ হাজার ৪৩৬ জনের।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ৫৪ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার। এর থেকে বেশি শনাক্তের হার ছিল গত ২১ এপ্রিল, ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ১৭২ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৪৭৭ জন এবং নারী ৩ হাজার ৬৯৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৪, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৫, ২১ থেকে ৩০ বছরের ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ