এসএসসি-এইচএসসি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

করোনা মহামারির মধ্যে চলতি বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা- তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেইসঙ্গে পরীক্ষা নেওয়া না হলে তার বিকল্প কী হতে পারে তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১৫ জুন) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া আলীয়া মাদরাসায় বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

- Advertisement -
google news follower

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নেওয়ার বিষয়ে তারা চেষ্টা করে যাবেন। এজন্য আরো কিছুদিন দেখতে হবে। যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে। পরিস্থিতি কী হতে পারে, তা চিন্তা করা হচ্ছে। সব রকম পরিস্থিতি চিন্তা করেই কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে, তা নিয়ে কাজ করা হচ্ছে। পরীক্ষা নেওয়া গেলে নেওয়া হবে। আর যদি পরীক্ষা না নেওয়া যায়, তাহলে বিকল্প মূল্যায়ন কী হতে পারে, তা নিয়ে ভাবছেন।

পরীক্ষার বিকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অনেক রকম চিন্তা আছে। কিন্তু পরীক্ষা হবে কি না, তা এ মুহূর্তে বলে দেওয়া যাবে না। তবে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।

- Advertisement -
islamibank

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন পড়াশোনা থেকে দূরে সরে না যায়। পরীক্ষা না হলেও পরবর্তী ক্লাসের পড়াশোনা বোঝার জন্য পড়াশোনা করতে হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ