দেড় মাস পর দেড়শ’র নিচে নামল মৃত্যু

দেড় মাস পর সারাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়শর নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে। এর আগে ৪ জুলাই করোনায় আক্রান্ত ১৫৩ জনের মৃত্যু হয়েছিল।

- Advertisement -

একইসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। এর আগের দিন (১৯ আগস্ট) শনাক্ত হয়েছিল ছয় হাজার ৫৬৬ জন ও মৃত্যু হয়েছিল ১৫৯ জনের।

- Advertisement -
google news follower

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

- Advertisement -
islamibank

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৯২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন। এছাড়া চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ৫, খুলনায় ১৫, বরিশালে ৪, সিলেটে ৭, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৬ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ হাজার ৬২৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৯, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ৫ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ