চালু হলো ক্লিনফিডের ১৫ বিদেশি চ্যানেল

পাঁচ দিন বন্ধ থাকার পর ক্লিনফিড দেয় এমন ১৫টি বিদেশি চ্যানেল চালু হয়েছে। এর বেশিরভাগই সংবাদভিত্তিক চ্যানেল। এর মধ্যে পশ্চিমা কয়েকটি এবং কোরিয়া, জাপান ও ইরানের কয়েকটি চ্যানেল রয়েছে।

- Advertisement -

বুধবার (৬ অক্টোবর) রাতে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ এই তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -
google news follower

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্লিনফিড দেয় এমন চ্যানেলের সম্প্রচার অব্যাহত রাখার নির্দেশের পর এই পদক্ষেপ নিলেন কেবল অপারেটররা। তবে ক্লিনফিড না পাওয়ার কারণে ঢাকাসহ পুরো দেশে ৪০-৫০টির মতো চ্যানেলের সম্প্রচার এখনও বন্ধ আছে।

আনোয়ার পারভেজ বলেন, ঢাকার বাইরের শহরে ৬০টির মতো চ্যানেল চলতো। আর ঢাকাতে চলতো ৯০টি। এগুলোর মধ্যে সব মিলিয়ে এখন চালু আছে ৫০টির মতো। ক্লিনফিড না থাকা ছাড়া সম্প্রচার বন্ধ থাকার আর কোনো কারণ নেই বলেও জানান তিনি।

- Advertisement -
islamibank

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, যেসব চ্যানেল আবার সম্প্রচারে এসেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ, বিবিসি আর্থ, ডি-ডাব্লিউ, সিসিটিভি, ফ্রান্স ২৪, আল জাজিরা, ফিনিক্স ইনফো নিউজ, এবিসি অস্ট্রেলিয়া, সিএনএন ইন্টারন্যাশনাল, লোটাস ম্যাকাও প্রভৃতি।

বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারসংক্রান্ত আইন বাস্তবায়নে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১ অক্টোবর থেকে দেশে সব রকম বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। আইনে বলা আছে, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয়, সেসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন করা যাবে না।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ