যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক

যুক্তরাষ্ট্রে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ চাকরি ছাড়ছে। আগস্টে মার্কিনিদের চাকরি ছাড়ার সংখ্যা ৪৩ লাখে দাঁড়িয়েছে। চাকরি ছাড়ার এই সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মোট কর্মীদের মধ্যে এই সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ।

- Advertisement -

এদিকে, যুক্তরাষ্ট্রে গত আগস্টে চাকরির বিজ্ঞাপন ১০ কোটি ৪ লাখে নেমে এসেছে। এর আগের মাসে এই সংখ্যা কিছুটা বেশি ছিল। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল ১১ কোটি ১ লাখ।

- Advertisement -
google news follower

চাকরি ছাড়ার এই উচ্চ হার সাধারণত ইঙ্গিত করে যে, যুক্তরাষ্ট্রের কর্মীরা তাদের চাকরির সম্ভাবনা সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী। তবে গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখা যায়, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছেন।

বাসস্থান এবং খাদ্য সহায়তার কাজে নিয়োজিত কর্মী যাদের সরাসরি ক্রেতাদের মুখোমুখি হতে হয় এমন প্রায় ৮ লাখ ৯২ হাজার কর্মী আগস্টে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। জুলাই মাসের তুলনায় আগস্টে ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ চাকরি ছেড়েছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তাই ভ্যাকসিনের ওপরই জোর দেওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ