‘বন্ধ হয়নি’ আলেশা মার্ট, সংবাদ সম্মেলন কাল

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিস বন্ধ হয়ে গেছে। এমন খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটির রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা।

- Advertisement -

এরপর মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে খবরটিকে বিভ্রান্তিকর বলে দাবি করে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে বুধবার (১৭ নভেম্বর) তেজগাঁওয়ের নাসরিন টাওয়ারে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় আলেশা মার্ট।

- Advertisement -
google news follower

আলেশা মার্টের ফেসবুক পোস্টে বলা হয়, সম্প্রতি টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুল। আলেশা মার্টের সব অফিস খোলা আছে। এর কার্যক্রম অফিসের সময় পরিচালিত হচ্ছে। এরকম বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এদিকে সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার এক ভিডিও বার্তায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মিডিয়াতে আমাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের সব অফিস খোলা আছে। সব ধরনের সেবা দেওয়া হচ্ছে গ্রাহকদের। বেশিরভাগ সেবা নাসরিন টাওয়ার থেকেই দেওয়া হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ