আবারও রবিনহুড

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিন হুড’। ১৯৯৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছর এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বাংলায় ডাবিং করে প্রচারিত হয়। সে সময় এই সিরিজটি দেখে তরুণদের অনেকে ‘রবিন হুড খেলা’ করতো।

- Advertisement -

রবিন হুড ও তার বন্ধুদের কাজ ছিল ধনী লুটেরাদের কাছ থেকে মালামাল লুট করে গরিব-দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া।

- Advertisement -
google news follower

এ সিরিজে রবিন হুড চরিত্রে দেখা গিয়েছিল মার্কিন অভিনেতা ম্যাথু পোরেত্তাকে। ফ্রেঞ্চকাট দাড়ি ও লম্বা চুলের সুদর্শন সেই লোকটি হৃদয় কেড়েছিল তখনকার তরুণদের। সিরিজে রবিন হুডের নায়িকা ম্যারিয়নের ভূমিকায় ছিলেন আন্না গ্যাভলিন, লিটল জন চরিত্রে রিচার্ড অ্যাস্টন এবং মোটাসোটা ফ্রাইয়ার টাক চরিত্রে মার্টিন এলিস।

পুরানো দর্শকদের স্মৃতিকে নতুন করে জাগাতে এবং নতুন প্রজন্মের জন্য আবারও টেলিভিশনের পর্দায় আসছে অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’। সুযোগটি করে দিচ্ছে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা। রোববার (১৪ অক্টোবর) থেকে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় তারা এ চ্যানেলে প্রচারিত হবে সিরিজটি।

- Advertisement -
islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ