টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, একাদশে দুই পরিবর্তন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু যে ম্যাচ জিতেছে তা-ই নয়, একেবারে সিরিজটাই জিতে নিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়েই ডারবানে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথম চার দিন ভালোভাবে খেলেও পঞ্চম দিনে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা।

- Advertisement -

এইবার সেই হারের বৃত্ত থেকে বের হতে পোর্ট এলিজাবেথে আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ।

- Advertisement -
google news follower

সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগার অধিনায়ক মুমিনুল হকের। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া দলপতি ডিন এলগার।

বাংলাদেশ। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাদমানের পরিবর্তে তামিম ইকবাল ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

- Advertisement -
islamibank

এদিকে এই টেস্ট দিয়ে টানা এক বছর পর মাঠে ফিরছেন তামিম। যদিও আগের ম্যাচেই খেলার কথা ছিল তার। কিন্তু ম্যাচের দিন সকালে পেটে ব্যথা হওয়ায় খেলতে পারেননি। অন্যদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তাসকিন।

ডারবান টেস্টে তিন পেসারের সঙ্গে একজন স্পিনার খেলিয়েছিল বাংলাদেশ দল। এ নিয়ে সমালোচিত হতে হয়েছে অধিনায়ক ও কোচকে। যেখানে খোদ দক্ষিণ আফ্রিকা শক্তিশালী পেস ইউনিট থাকলেও দলে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। পরবর্তী সময়ে স্বাগতিক স্পিনারদের কাছেই টেস্ট হেরে বসে মুমিনুল হকের দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, সারিল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইলে ভেরাইন্নে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস ও অলিভিয়ের।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ