এক দিনে পদ্মা সেতুতে টোল আদায় ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকা

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়র মধ্যে সেতু দিয়ে ২২ হাজার ৭০৩টি যানবাহন চলাচল করেছে। শুক্রবার দুপুরে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানান।

- Advertisement -

তিনি বলেন, বৃহস্পতিবার সেতু দিয়ে ২২ হাজার ৭০৩টি গাড়ি চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

- Advertisement -
google news follower

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোনো যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে বেলা ১১টার পর কিছুটা চাপ তৈরি হয়েছিল।

গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টোল আদায় করা হয়। এটিই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি চলাচল করে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ