সুশান্তকে গাঁজা দিতেন রিয়া, চার্জশিটে ভাইসহ আসামি ৩৫

ফের আলোচনায় বলিউড নায়িকা রিয়া চক্রবর্তী। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন এই প্রেমিকার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। চার্জশিটে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নামও রয়েছে।

- Advertisement -

অভিযোগে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে রিয়া তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে। এ মামলায় রিয়াসহ মোট ৩৫ জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
google news follower

এনসিবি সূত্রে জানা গেছে, সুশান্তকে অনেক বার গাঁজা পৌঁছে দেন রিয়া। গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িয়ে রিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে। বাইকুল্লা জেলে প্রায় এক মাস কাটিয়েছিলেন রিয়া। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ