চিংড়ি মাছের ডালনা রান্না বাড়িতেই!

চিংড়ি মাছের ভুনা, ভাজি ও বিভিন্ন সবজি দিয়ে অনেক খেয়ে থাকি? তবে খাবারের স্বাদে একটু ভিন্নতা আনতে চান? তাহলে খাবারের মেন্যুতে যোগ করুন একটু ভিন্ন স্বাদের চিংড়ি মাছের ডালনা। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবে রাখতে পারেন এই পদটি।

- Advertisement -

এই পদ ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবারই পছন্দের। এর স্বাদও অতুলনীয়। হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই খাবারটি। চিন্তা নেই বাড়িতেই রান্না করুন সুস্বাদু চিংড়ি মাছের ডালনা।

- Advertisement -
google news follower

চিংড়ি মাছের ডালনা রান্না

যা যা লাগবেঃ

  1. চিংড়ি মাছ এক কাপ
  2. পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ
  3. আদা বাটা এক চা চামচ
  4. টমেটো সস এক টেবিল চামচ
  5. নারকেলের দুধ দেড় কাপ
  6. গরম মশলা গুঁড়ো সামান্য
  7. কাঁচা মরিচ ৩টি
  8. চালের গুঁড়ো এক টেবিল চামচ
  9. চিনি সামান্য
  10. লবণ স্বাদমতো
  11. তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী: চিংড়ি মাছ , পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, চালের গুঁড়ো আর লবন একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন।  এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাটা ও আদা বাটা দিয়ে কষাতে থাকুন। কিছুক্ষণ পর টমেটো সস ও নারকেলের দুধ ঢেলে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঝোল ফুটে উঠলে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলি তাতে দিয়ে দিন। ঝোল শুকিয়ে ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ির ডালনা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ