উন্নতমানের বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন সালমান

মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে নিজের নিরাপত্তাবলয় আরও বাড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

- Advertisement -

আবেদনের পরিপ্রেক্ষিতে কদিন আগেই ব্যক্তিগত সুরক্ষার জন্য অস্ত্র রাখার লাইসেন্স পেয়েছেন তিনি। সেই সঙ্গে এবার নিজের ব্যবহারের গাড়িও পরিবর্তন করেছেন বলিউড ‘ভাইজান’। এখন উন্নতমানের বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন সালমান।

- Advertisement -
google news follower

সোমবার সন্ধ্যায় বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে করে মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা দলকে নিয়ে নামতে দেখা যায় ভাইজানকে। সালমানের নতুন এই গাড়িটির দাম কত এখন এমন প্রশ্ন তার ভক্ত ও নেটিজেনদের।

গাড়ি বিক্রির ওয়েবসাইট কারওয়ালা ডটকমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের বাজারে সালমানের এই গাড়িটির দাম প্রায় দেড় কোটি রুপি।

- Advertisement -
islamibank

বেশ কয়েকজন পাপারাজ্জি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে সালমানকে গাড়ি থেকে নামতে দেখা যায়, সঙ্গে ব্যক্তিগত দেহরক্ষী শেরা তার কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন নিরাপত্তা কর্মী রয়েছেন।

গত ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এর কদিন পর ৫ জুন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে প্রাণনাশের হুমকি পান সালমান খান ও তার বাবা সেলিম খান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ